ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

স্বাধীন গণমাধ্যম ও নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম এবং সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান প্রক্রিয়ায় সংবাদপত্রের সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী এ সময় সংবাদপত্রের সম্পাদকদের সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও যথাযথভাবে তুলে ধরার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এই তথ্য নিশ্চিত করেছেন।

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, মারুফ কামাল খান সোহেল, সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, আবদুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, শফিকুল আলম এবং শহিদুল ইসলাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবিধান সংস্কার ছাড়া ফ্যাসিবাদী চরিত্র দূর হবে না: গোলাম পরওয়ার

স্বাধীন গণমাধ্যম ও নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬