ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

জামিন আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ

উচ্চ আদালতের (হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ) জামিন আদেশ দ্রুততম সময়ে প্রেরণের জন্য একটি নীতিমালা নির্ধারণে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই কমিটি গঠন করতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি মো: হাবিবুল গণি ও বিচারপতি সাইয়েদ মোহাম্মদ তাজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই নির্দেশনা দেন। আদালত একইসঙ্গে একটি রুল নিশি জারি করেছেন এবং অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন।

শুনানিকালে ভারতীয় সুপ্রিম কোর্টের কয়েকটি নজির তুলে ধরা হয়, যেখানে উচ্চ আদালতের জামিন আদেশ দ্রুত অনলাইনে প্রেরণের পদ্ধতি চালু রয়েছে। রিট আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেন ও অ্যাডভোকেট যায়েদ বিন আমজাদ।

নির্দেশনা অনুযায়ী, গঠিত কমিটিকে আগামী ২০ আগস্টের মধ্যে উচ্চ আদালতের আদেশ দ্রুত প্রেরণের বিষয়ে নীতিমালা নির্ধারণে করণীয় সংক্রান্ত একটি প্রতিবেদন হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। এই পদক্ষেপ বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার প্রাপ্তিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউআইইউতে আন্তর্জাতিক ‘বিইএআর সামিট’: প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর খাতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা

জামিন আদেশ দ্রুত পাঠাতে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬