ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নবগঠিত সরকারকে এফজেএসের অভিনন্দন: গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশের নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ফেডারেল জার্নালিজম সোসাইটি (এফজেএস)। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে নতুন সরকার গঠিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে ফেডারেল জার্নালিজম সোসাইটির সভাপতি ফেরদৌস মামুন ও সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ পেশাগত নিরাপত্তা, মতপ্রকাশের অবারিত স্বাধীনতা এবং তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট যেকোনো আইন বা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে সাংবাদিক সমাজের মতামত ও সুপারিশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

নতুন সরকারের কাছে ফেডারেল জার্নালিজম সোসাইটি বেশ কিছু সুনির্দিষ্ট প্রত্যাশা তুলে ধরেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সারা দেশের সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা, সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও হয়রানি বন্ধে কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণ এবং গণমাধ্যমের স্বাধীনতার উপযোগী পরিবেশ তৈরি করা। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এফজেএস নেতৃবৃন্দ আরও জানান, রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে তারা সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গঠনমূলক সহযোগিতায় আগ্রহী। তবে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনটি আশা প্রকাশ করেছে যে, নবগঠিত সরকার সাংবাদিক সমাজের আস্থা ও মর্যাদা সমুন্নত রাখতে আন্তরিক হবে এবং তাদের সকল যৌক্তিক দাবি পূরণে কার্যকর ভূমিকা রাখবে। তারা নতুন সরকারের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইল-মার্কিন যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

নবগঠিত সরকারকে এফজেএসের অভিনন্দন: গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান

আপডেট সময় : ০৬:১৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬