ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা-মায়ের কবর জিয়ারত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

গতকাল মঙ্গলবার রাতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর নিজের বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি এই কর্মসূচী পালন করেন।

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান-এ এই কবর জিয়ারত অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এই সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মী শামিলা রহমান তার সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এর পূর্বে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনকল্যাণমুখী উদ্যোগের ভিড়ে নিরাপত্তার শঙ্কা: আমেনাদের সুরক্ষা মিলবে কবে?

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাবা-মায়ের কবর জিয়ারত

আপডেট সময় : ০৯:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬