ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

লন্ডনে কলামিস্ট ও গবেষক মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

## লন্ডনে মনসুর আলী নোমানের সৃজনশীল লেখনীর স্বীকৃতি

লন্ডন: প্রাবন্ধিক, গবেষক ও শিক্ষা প্রশাসক শাহ মনসুর আলী নোমান ‘বেস্ট ফিচার রাইটার অব দ্য ইয়ার–২০২৫’ সম্মাননায় ভূষিত হয়েছেন। যুক্তরাজ্যের বাংলা ভাষাভাষী গণমাধ্যম কর্মীদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির (ইউকেবিআরইউ) উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর এই স্বীকৃতি প্রদান করা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে প্রকাশিত সেরা ফিচার, কলাম ও প্রবন্ধের মূল্যায়নের ভিত্তিতে তাঁকে এই সম্মাননার জন্য নির্বাচন করা হয়।

গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডন একাডেমিতে ইউকেবিআরইউ সভাপতি গবেষক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান-এর সভাপতিত্বে এই অ্যাওয়ার্ড প্রদান ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মী ও সমাজচিন্তক আব্দুল বাছির-এর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী সাংবাদিক, কলামিস্ট, গবেষক এবং সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী এমবিই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি হিসেবে লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর শাহানারা নাসের এবং ক্রয়ডন কাউন্সিলের ডি সি মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাহ মনসুর আলী নোমান তাঁর গভীর মানবিক দৃষ্টিতে সমাজকে পর্যবেক্ষণ করেন, যা তাঁকে একজন প্রজ্ঞাবান ব্যক্তিতে পরিণত করেছে। তাঁর পিতা ছিলেন একজন সমাজকর্মী, জনপ্রতিনিধি ও শিক্ষানুরাগী। শৈশব থেকেই মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার আদর্শ তাঁর মানস গঠনে গভীর প্রভাব ফেলে।

শিক্ষাগত যোগ্যতার দিক থেকে, মনসুর নোমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০১৯ সালে এমজিএস (দ্বিতীয় মাস্টার্স) সম্পন্ন করে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন। এর আগে তিনি ১৯৯৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় (এমসি কলেজ, সিলেট) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি এবং ২০১৬ সালে মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেট থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) থেকে ‘পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম’ (২০২০-২১) প্রোগ্রামে অধ্যয়নকালে তিনি যুক্তরাজ্যে গমন করেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব পোর্টসমাউথে এলএলএম প্রোগ্রামে অধ্যয়নরত। পেশাগত জীবনে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্রজীবন থেকেই মনসুর নোমান গণমাধ্যমের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাঁর কলাম, প্রতিবেদন ও আলোকচিত্র বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে বাংলাবাজার পত্রিকা, আজকের সূর্যোদয়, ইত্তেফাক, লাল সবুজ, মানবজমিন, রূপালী বাংলাদেশ, বাংলাদেশের খবর, প্রথম আলো, ভোরের কাগজ, খবর বাংলাদেশ, দৈনিক কালবেলা (অনলাইন) এবং সিলেট বিভাগ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সম্পাদিত মৃদুভাষণ পত্রিকায়ও তাঁর প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে তাঁর ধারণকৃত ছবি সম্প্রচারিত হয়েছে। ইংল্যান্ড থেকে প্রকাশিত ‘Burnley Express’ পত্রিকায় তাঁর আলোকচিত্র প্রকাশিত হয়েছে।

সমসাময়িক সমাজ, পরিবেশ দূষণ, নদীভাঙন, পাহাড় কাটা, প্রাকৃতিক দুর্যোগ, যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সংস্কৃতি, রাজনীতি এবং মানবাধিকার তাঁর লেখার প্রধান উপজীব্য। তাঁর একাধিক প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বাস্তব উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রেখেছে, যা একজন লেখকের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ‘ভোরের কাগজ’ ও ‘এই সময়’ পত্রিকা কর্তৃক পুরস্কৃত ও অভিনন্দিত হয়েছেন।

মনসুর নোমান যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির একজন সক্রিয় সদস্য। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিট; কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট এবং বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন (এফপিএবি), সিলেট ইউনিট এর আজীবন সদস্য। এফপিএবি সিলেট শাখার ২০১৮-২০২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে তিনি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সলিমুল্লাহ মুসলিম হল (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রাক্তন ছাত্র সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এরও আজীবন সদস্য।

মানবিক সহায়তার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (CRP), বাংলাদেশ এর সিলভার মেম্বার হিসেবে সম্মানিত হন। সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালের ২৩ ডিসেম্বর উদার দিগন্ত সাহিত্য সংসদ ও পাঠাগার (কুলাউড়া, মৌলভীবাজার) কর্তৃক তিনি ‘রেডিয়েন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন। জাতিসংঘ ঘোষিত বিশ্ব শান্তি দিবস (২১ সেপ্টেম্বর ২০১৬) উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানেও তিনি সম্মাননা লাভ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

লন্ডনে কলামিস্ট ও গবেষক মনসুর আলী নোমান এর ‘বেস্ট ফিচার রাইটার’ অ্যাওয়ার্ড লাভ

আপডেট সময় : ০৬:১৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬