ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্থিতিশীলতা, স্বস্তির বার্তা উপদেষ্টার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কৃষি সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের কৃষিখাতে এখন স্বস্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার রাজধানীর খামারবাড়িস্থ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থাসমূহ আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা হিসেবে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর গত দেড় বছরে দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতকে আরও টেকসই ও প্রকৃত অর্থে কৃষকবান্ধব করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, সার সংকট মোকাবিলা এবং পরপর কয়েকটি অঞ্চলের বন্যাজনিত ক্ষতি কাটিয়ে বর্তমানে কৃষিখাত আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। তিনি জানান, দেশের সারের মজুদ এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো এবং কৃষি পণ্যের মূল্যও সহনশীল পর্যায়ে রয়েছে।

বিদায়ী বক্তব্যে উপদেষ্টা কৃষি প্রণোদনা সঠিক উপকারভোগীর কাছে পৌঁছে দেওয়া, কৃষকবান্ধব প্রকল্প গ্রহণ, ভর্তুকির অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সারের ব্যবহার কমিয়ে আনার ওপর জোর দেন। একইসাথে, সরকার নির্ধারিত দরে সার বিক্রি হচ্ছে কিনা, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে কৃষি মন্ত্রণালয়, এর আওতাধীন দপ্তর/সংস্থা এবং কৃষি সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণও বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন ও দ্রুত কারিকুলাম প্রণয়নের তাগিদ শিক্ষামন্ত্রীর: ‘রেড টেপ’ দূর করার নির্দেশ

সম্মিলিত প্রচেষ্টায় কৃষিখাতে স্থিতিশীলতা, স্বস্তির বার্তা উপদেষ্টার

আপডেট সময় : ০৬:১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬