ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ভারতে আন্দোলনকারীদের খাবার ও পানি দেওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জুনায়েদ ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরতদের মাঝে স্বেচ্ছাসেবী হিসেবে খাবার ও পানি বিতরণ করায় মোহাম্মদ জুনায়েদ ও তার পরিবারের সদস্যদের আটক ও দীর্ঘ সময় হয়রানি করার অভিযোগ উঠেছে। নিখোঁজ হওয়া এবং ব্যাপক সমালোচনার পর আইনজীবীদের ঐকান্তিক প্রচেষ্টায় জুনায়েদ ও তার পরিবার শেষ পর্যন্ত মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

জুনায়েদের আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, জুনায়েদ ও তার পুরো পরিবার এখন মুক্ত রয়েছেন। পরিবারের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জুনায়েদ অভিযোগ করেন, গত শুক্রবার রাতে দিল্লির আরএমএল হাসপাতাল থেকে ফেরার পথে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে সারা রাত জিজ্ঞাসাবাদ করা হয়। বিশেষ করে আন্দোলনকারীদের জন্য বিতরণ করা খাবারের অর্থের উৎস নিয়ে তাকে চাপ দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, তাকে আটকের পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশ তার বাবার বাড়িতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ও ব্যাংকের পাসবই জব্দ করে। এছাড়া তার আত্মীয়দেরও নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। তবে স্থানীয় পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় মানবাধিকার সংগঠন এপিসিআর জুনায়েদের পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভরা মৌসুমেও মেঘনায় মিলছে না ইলিশ, চরম হতাশায় ভোলার জেলেরা

ভারতে আন্দোলনকারীদের খাবার ও পানি দেওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত জুনায়েদ ও তার পরিবারকে হয়রানির অভিযোগ

আপডেট সময় : ০১:৩৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬