ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

রমজানে যানজট ও নিরাপত্তা: ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ডিএমপির সমন্বয় সভা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ঢাকা মহানগরীর বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান।

ডিএমপির পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

সভায় ঢাকা মহানগর এলাকার বিপণি বিতান ও শপিংমলসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের উদ্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আসন্ন পবিত্র রমজানে যানজট নিরসনের জন্য অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে। রমজান মাসে যাতে সড়কে যানজট সৃষ্টি না হয় এবং পথচারীরা ফুটপাত ব্যবহার করে অনায়াসে চলাচল করতে পারেন, সে জন্য পুলিশের পাশাপাশি ব্যবসায়ীদেরও সজাগ দৃষ্টি রাখতে হবে।

তিনি বলেন, প্রতিটি শপিংমলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।

তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আসন্ন পবিত্র রমজানে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

সভায় বিপণি বিতান ও ব্যবসায়ী প্রতিনিধিদের পাশাপাশি ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান: সমাজ সচেতনতার বিশেষ বার্তা

রমজানে যানজট ও নিরাপত্তা: ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে ডিএমপির সমন্বয় সভা

আপডেট সময় : ০৪:০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬