ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

নাসিরনগরের নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা, জনগণের নেতা হওয়ার আহ্বান সৈয়দ আবদাল আহমদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নানকে জাতীয় প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ নবনির্বাচিত এই জনপ্রতিনিধিকে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা জানিয়ে সৈয়দ আবদাল আহমদ তার বক্তব্যে বলেন, নাসিরনগরের উন্নয়নে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে যেন কোনো বৈষম্য না থাকে এবং সুষম উন্নয়ন সাধিত হয়, সেদিকে নবনির্বাচিত এমপিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হলেও আপনি এখন উপজেলার সকল মানুষের সংসদ সদস্য। ভোটাররা যে আশা ও প্রত্যাশা নিয়ে আপনাকে নির্বাচিত করেছেন, নতুন এমপি হিসেবে আপনি তাদের সেই প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

জনগণের এমপি হয়ে ওঠার ক্ষেত্রে বিএনপির সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসূফের উদাহরণ টেনে সৈয়দ আবদাল আহমদ আরও বলেন, দীর্ঘ অভিজ্ঞতায় দেখেছি, ইউসূফ ভাই তার এলাকার যেকোনো ব্যক্তিকে যেকোনো বিষয়ে আইনগত সুপারিশ করতে কখনো কার্পণ্য করেননি। একজন জননেতা হতে হলে দলীয় গন্ডির বাইরে এসে, সকল দল-মত নির্বিশেষে সকলকে সমান চোখে দেখা উচিত।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক হাফিজ উদ্দিন এবং অবসরপ্রাপ্ত ব্যাংকার সৈয়দ শাফিন প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদের ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান: সমাজ সচেতনতার বিশেষ বার্তা

নাসিরনগরের নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা, জনগণের নেতা হওয়ার আহ্বান সৈয়দ আবদাল আহমদের

আপডেট সময় : ১১:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬