একটি উত্তাল সময় পার করে দেশকে ধীরে ধীরে স্বাভাবিক ও স্থিতিশীল ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সশস্ত্রবাহিনী এবং দেশের রাজনৈতিক নেতৃত্বকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, “অভ্যুত্থান-পরবর্তী এক সংকটময় সময়ে দেশকে পুনরায় স্বাভাবিক গতিপথে ফিরিয়ে আনতে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা যে ধৈর্য, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। দেশবাসীর পক্ষ থেকে আমি তাঁদের প্রত্যেককে তাঁদের এই অসাধারণ ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।”
একইসঙ্গে তিনি দেশের রাজনৈতিক নেতৃত্বের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, “যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, দেশের রাজনৈতিক নেতৃত্ব তাৎক্ষণিকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে সরিয়ে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।”
রিপোর্টারের নাম 






















