পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং রাষ্ট্রীয় মর্যাদা—এই তিন মূল স্তম্ভকে সরকার অত্যন্ত দৃঢ়তার সঙ্গে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ এখন আর কোনো দেশের আজ্ঞাবহ বা অন্য দেশের নির্দেশনার ওপর নির্ভরশীল রাষ্ট্র নয়।
জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা দেশের সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানের পরিবর্তন তুলে ধরেন। তিনি বলেন, বিগত দিনের ‘নতজানু’ পররাষ্ট্রনীতি পরিহার করে বাংলাদেশ এখন একটি স্বাধীন, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে। নিজের দেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ এখন অনেক বেশি সক্রিয় এবং কৌশলগতভাবে সক্ষম।
ড. ইউনূস তাঁর বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিগন্তের কথা উল্লেখ করে বলেন, বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও সম-স্বার্থের ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। বিশেষ করে বৈশ্বিক প্রেক্ষাপটে কৌশলগত ভারসাম্য বজায় রেখে দেশের জন্য প্রয়োজনীয় ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে।
প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক কাঠামো গড়ে তোলাই ছিল অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সরকার ইতিমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে, যা বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
রিপোর্টারের নাম 
























