ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ; কাল শপথ নিচ্ছে নতুন সরকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৫ মিনিট থেকে তার এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দায়িত্ব ছাড়ার আগে এটিই জাতির উদ্দেশে তার শেষ ভাষণ।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন বিকেলে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। নতুন নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবেই প্রধান উপদেষ্টা আজ রাতে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের সমাপ্তি ঘটবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে নির্বাচিত জনপ্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা তার ভাষণে বিগত সময়ের অর্জন এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে অতিবৃষ্টিতে থমকে আছে বোরো ধান সংগ্রহ, বন্যার শঙ্কায় কৃষক

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ; কাল শপথ নিচ্ছে নতুন সরকার

আপডেট সময় : ১০:০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬