পদত্যাগের আবেদন করেছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। তার সেই আবেদন গৃহীত হয়েছে। তার নিয়োগ বাতিল করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিয়োগ বাতিল সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত এম সিরাজ উদ্দিন মিয়ার নিয়োগের অবশিষ্ট মেয়াদ তার আবেদনের প্রেক্ষিতে বাতিল করা হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরা হবে বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।
গত ১৪ ফেব্রুয়ারি এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে, আজ মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
রিপোর্টারের নাম 





















