ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

মাদকাসক্ত ছেলের নির্যাতনের শিকার মা-ভাই, বিচার চেয়ে ইউএনও’র দ্বারস্থ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলের অকথ্য নির্যাতন ও প্রাণনাশের হুমকির মুখে নিজের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন এক মা। অভিযুক্ত ছেলের নাম মো. ওয়াসিম (৩০), তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের বাসিন্দা। তার মা জয়বানু আক্তার (৬০) রোববার বিকেলে এই অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. ওয়াসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। গত প্রায় তিন বছর ধরে তিনি নিজেকে হিজরা পরিচয় দিয়ে নিজের ইচ্ছেমতো জীবনযাপন করছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি তার মায়ের কাছে ১০ হাজার টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ওয়াসিম তার মা, বড় ভাই ও ভাবীকে মারধর করেন। এ সময় তিনি বসতঘরের আসবাবপত্রও ভাঙচুর করেন। শুধু তাই নয়, টাকা না পেলে পরিবারের সদস্যদের প্রাণনাশেরও হুমকি দিয়েছেন তিনি।

ভুক্তভোগী মা জয়বানু আক্তার জানান, তার ছেলে মদ, গাঁজাসহ সব ধরনের মাদক সেবন করে। তিনি নিজেকে হিজরা পরিচয় দিয়ে এলাকায় বিভিন্নভাবে হয়রানি করছেন। গত দুই সপ্তাহ ধরে টাকার জন্য তিনি তার ওপর চাপ সৃষ্টি করছিলেন। টাকা না পেয়ে শুক্রবার রাতে তিনি তাকে মারধর করেন। বাধা দিতে গেলে তার বড় ভাই ও ভাবীকেও তিনি মারধর করেন। এই ঘটনায় পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ন্যায়বিচারের আশায় তারা ইউএনও’র শরণাপন্ন হয়েছেন।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়েছে।

ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা করানো পরিবারের দায়িত্ব। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে কোথাও কার্যক্রম চালাতে দেওয়া হবে না: চট্টগ্রামে এনসিপি আহ্বায়ক

মাদকাসক্ত ছেলের নির্যাতনের শিকার মা-ভাই, বিচার চেয়ে ইউএনও’র দ্বারস্থ

আপডেট সময় : ০৬:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬