ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাচিং প্রু

বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি। শনিবার (২০২৬ সাল) সকাল ১০টার দিকে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।

সংসদ সদস্যের এই উদ্যোগে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। অভিযানে হাসপাতাল চত্বরের ময়লা-আবর্জনা পরিষ্কার করে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হয়।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে সাচিং প্রু জেরী বলেন, হামের মতো রোগের প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে চিকিৎসার পাশাপাশি একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার থাকলে রোগজীবাণুর বিস্তার কমে এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা স্বাস্থ্যকর পরিবেশ পান। তিনি আরও উল্লেখ করেন যে, শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে।

এ সময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে জমি বিরোধে বিএনপি নেতা খুন: মূল অভিযুক্ত আ.লীগ নেতা ও তার ছেলে

বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে এমপি সাচিং প্রু

আপডেট সময় : ০৫:২৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬