ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

নতুন সরকারের শপথ অনুষ্ঠান: হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে অংশ নিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে টেলিফোনে হেফাজত আমিরের সঙ্গে আলাপকালে তারেক রহমান এই আমন্ত্রণ জানান। আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সরকারের এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে।

এদিকে, শপথ গ্রহণের প্রাক্কালে দেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের সঙ্গে সংহতি বজায় রাখার অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী উত্তর রাজনৈতিক পরিস্থিতি ও পরবর্তী করণীয় নিয়ে তাদের মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুইসগেট নির্মাণে জলাবদ্ধতা কমবে, নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের

নতুন সরকারের শপথ অনুষ্ঠান: হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ

আপডেট সময় : ০৬:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬