ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন ডা. রফিককে দেখে এলেন মির্জা ফখরুল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন এই চিকিৎসক নেতার শয্যাপাশে কিছুক্ষণ সময় কাটান।

পরিদর্শনকালে মির্জা ফখরুল ডা. রফিকের সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এবং ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন এবং অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে, গত রোববার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনও অসুস্থ ডা. রফিককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ডা. রফিকুল ইসলাম। তার সুচিকিৎসা নিশ্চিত করতে ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী মেডিকেল বোর্ড গঠন করা হয়। বর্তমানে এই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানেই তার চিকিৎসা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীর জোয়ারসাহারায় যাত্রা শুরু করল ‘স্বপ্ন’র নতুন আউটলেট

হাসপাতালে চিকিৎসাধীন ডা. রফিককে দেখে এলেন মির্জা ফখরুল

আপডেট সময় : ০৫:৩৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬