ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

সংসদে ডেপুটি স্পিকারকে মাহমুদা মিতুর জবাব: ‘আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি’

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের একটি মন্তব্যকে কেন্দ্র করে নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, “আপনি একটি কথা বলেছিলেন, এটা শাহবাগ না। কিন্তু আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি এবং শাহবাগের সত্তা নিয়ে এখানে দাঁড়িয়েছি।” রবিবার সংসদ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন।

এর আগে, বাজেট নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে নিলোফার চৌধুরী মনি বলেন, গত কয়েকদিন আগে বিরোধী দলের একজন সংসদ সদস্য কওমি মাদরাসায় বরাদ্দ না দেওয়ার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন, ‘কওমি’ মানে গোষ্ঠী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো গোষ্ঠী বা ব্যক্তির জন্য কাজ করে না, বরং বাংলাদেশের নেতা তারেক রহমান সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেন। সংসদে তরুণদের ৮ জন প্রতিনিধি থাকলেও তারা তরুণদের নিয়ে কোনো কথা বলেন না, শুধু গণভোট নিয়ে কথা বলেন।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য তার বাবা জীবিত থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধে শহীদ বলে উল্লেখ করেছেন। সংসদ সদস্য হতে হলে মুক্তিযোদ্ধা হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, জনগণের জন্য কাজ করলেই হয়। কিন্তু তারা মুক্তিযোদ্ধার সন্তান দাবি করতে অসত্য বক্তব্য দিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

সংসদে ডেপুটি স্পিকারকে মাহমুদা মিতুর জবাব: ‘আমরা শাহবাগ থেকেই উঠে এসেছি’

আপডেট সময় : ০৯:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬