নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে জাহাঙ্গীর আলম তালুকদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সহাতা ইউনিয়নের বড়গাওয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত আব্দুর রশিদ তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির সামনের মাঠে চরে থাকা গরু আনতে গিয়েছিলেন জাহাঙ্গীর। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 





















