ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

বিশ্বকাপে আরও তিনটি রেকর্ডের হাতছানি মেসির সামনে

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আর রেকর্ড যেন অবিচ্ছেদ্য। মাঠে নামলেই তিনি নতুন কোনো রেকর্ড গড়ছেন বা কোনো রেকর্ড স্পর্শ করছেন। বিশ্বকাপেও এই ধারা অব্যাহত রেখেছেন তিনি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে কয়েকটি রেকর্ড স্পর্শ করার পর এবার বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়েছেন ইন্টার মায়ামির এই তারকা। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করতে পারলেই তিনি তিনটি নতুন বিশ্বরেকর্ড নিজের করে নেবেন।

প্রথমত, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার গড়া সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডের সমতুল্য। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই তিনি ১৭ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হবেন।

দ্বিতীয়ত, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে তার ১৬তম জয়, এই সংখ্যায় তিনিও ক্লোসার রেকর্ডের সমতায় রয়েছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় পেলে, ১৭টি জয় নিয়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফুটবলার হিসেবে নতুন রেকর্ড গড়বেন মেসি।

তৃতীয়ত, বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ডেও তিনি রবার্তো রিভেলিনোকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়। দীর্ঘদিন ধরে এই রেকর্ডটি ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর দখলে ছিল, যিনি ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে বক্সের বাইরে থেকে ৫টি গোল করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত এক শটে গোল করে মেসি এই রেকর্ডে ভাগ বসিয়েছেন। এর আগে ২০১৪ বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে গোল করেছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি দূরপাল্লার গোল করতে পারলেই রিভেলিনোকে ছাড়িয়ে এই রেকর্ডের একক মালিক হবেন মেসি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

বিশ্বকাপে আরও তিনটি রেকর্ডের হাতছানি মেসির সামনে

আপডেট সময় : ১০:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬