ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন গেলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তারেক রহমান। রোববার দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান এবং ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর রহমান চৌধুরীসহ সরকারের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের দালিয়ান প্রদেশে যাবেন।

সফরসূচি অনুযায়ী, ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, কৃষি এবং জনশক্তি রপ্তানির মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো প্রাধান্য পাবে। এরপর ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীন সফর করবেন, যা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাঘাটায় ছাত্রশিবির নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনা, আহত কর্মীর অবস্থা সংকটাপন্ন

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীন গেলেন তারেক রহমান

আপডেট সময় : ১০:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬