ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা শেষ হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় এখনও সরানো হয়নি প্রার্থীদের পোস্টার ও ব্যানার। ভোটের কয়েকদিন পরও সড়ক বিভাজক, বিদ্যুতের খুঁটি, বিভিন্ন দেয়াল ও মোড়ে মোড়ে ঝুলতে দেখা গেছে নির্বাচনি প্রচারণার ব্যানার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নির্বাচনি পরিবেশ শেষ হলেও প্রচারণার চিহ্ন রয়ে গেছে সর্বত্র। কোথাও বড় আকারের ব্যানার, কোথাও আবার ছোট পোস্টার ছেঁড়া অবস্থায় ঝুলছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীদের নিজ দায়িত্বে পোস্টার-ব্যানার অপসারণের কথা। তবে, বাস্তবে তা করতে দেখা যাচ্ছে না নির্বাচনে অংশ নেওয়াদের।
5ঢাকা-১৬ আসনে বিজয়ী প্রার্থী কর্নেল (অব.) আব্দুল বাতেনের ব্যানার ঝুলছে। ছবি: আবুল হায়াত রাহাদ
2ঢাকা-১৬ আসনের পরাজিত প্রার্থী আমিনুল হকের ব্যানার অপসারণ করা হয়নি। ছবি: আবুল হায়াত রাহাদ
রিপোর্টারের নাম 




















