ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সনি র‌্যাংগসের এমডিসহ একই পরিবারের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দুর্নীতির অভিযোগে সনি র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) একরাম হোসেনসহ একই পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। প্রায় ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ প্রদান করেন।

নিষেধাজ্ঞার আওতায় আসা অন্য দুই ব্যক্তি হলেন—প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) বিনাস হোসেন এবং তাদের পিতা সাচিমি ওগাওরা হোসেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সনি র‌্যাংগসের এমডি একরাম হোসেন ও ডিএমডি বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা বিদেশে পাচারের গুরুতর অভিযোগ রয়েছে।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে তথ্য মিলেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা এবং তাদের পরিবারের সদস্যরা দেশ-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে তারা এসব সম্পদ বিভিন্ন স্থানে সরিয়ে ফেলার বা হস্তান্তরের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া মামলার সুষ্ঠু অনুসন্ধান ও অপরাধের আলামত রক্ষার স্বার্থে আসামিরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা প্রয়োজন। শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদর্শিক মিল থাকলেও রাজনৈতিক মেরুকরণে বিভক্ত কওমি অঙ্গন

সনি র‌্যাংগসের এমডিসহ একই পরিবারের তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৫:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬