ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হজযাত্রীদের সেবায় বিমান ও এসিআই-এর বিশেষ উদ্যোগ: বিতরণ করা হলো ‘হজ কেয়ার প্যাক’

পবিত্র হজ পালনকারীদের যাত্রা আরও আরামদায়ক ও নিরাপদ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এসিআই। দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে এ বছর হজযাত্রীদের জন্য বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। বুধবার দুপুরে বিমানের প্রধান কার্যালয় বলাকার কনফারেন্স রুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কেয়ার প্যাকগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ। তিনি বলেন, হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা বিমানের অন্যতম অগ্রাধিকার। এসিআই-এর এই সৌজন্যমূলক উদ্যোগ হজযাত্রীদের সফরে বিশেষ সহায়ক হবে এবং ভবিষ্যতে সেবার এই মান ও পরিধি আরও বাড়ানো হবে। এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস ডিভিশনের প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল ইসলাম জানান, বিমানের এই মহৎ সেবামূলক কার্যক্রমে অংশীদার হতে পেরে তারা গর্বিত এবং ভবিষ্যতে সকল হজযাত্রীর কাছে এই সেবা পৌঁছে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়: সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়

হজযাত্রীদের সেবায় বিমান ও এসিআই-এর বিশেষ উদ্যোগ: বিতরণ করা হলো ‘হজ কেয়ার প্যাক’

আপডেট সময় : ০৫:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬