পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বুধবার রাজধানীর পুলিশ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার আন্তর্জাতিক অপরাধ দমন, মানবপাচার রোধ, মানি লন্ডারিং এবং ভিসা জালিয়াতি প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ সহায়তার আগ্রহ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আইজিপি মো. আলী হোসেন ফকির ব্রিটিশ সরকারের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, পুলিশ বাহিনীকে আরও আধুনিক ও জনবান্ধব করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। বৈঠকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উভয় পক্ষ ভবিষ্যতে নিরাপত্তা ও অপরাধ দমনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 

























