ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

টিপাইমুখ বাঁধ ইস্যুতে স্পিকারের বিস্ফোরক মন্তব্য: ‘আমরা নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম’

ভারতের বিতর্কিত টিপাইমুখ বাঁধ প্রকল্প নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আক্ষেপ করে বলেন, বাংলাদেশ এক সময় নিজেই এই বাঁধের প্রয়োজনীয়তার কথা বলেছিল, যা কার্যত দেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি বয়ে এনেছে। বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর চলাকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্যের এক সম্পূরক প্রশ্নের প্রেক্ষিতে তিনি নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

স্পিকার বলেন, সাবেক পানিসম্পদ মন্ত্রী হিসেবে তার অভিজ্ঞতায় দেখা গেছে, বাংলাদেশের অনুরোধেই ভারত এক সময় টিপাইমুখ প্রকল্পের কাজ শুরু করেছিল। এর ফলে বর্তমানে সিলেটে বন্যা ও খরার মতো প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। অধিবেশনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, টিপাইমুখ বাঁধের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

টিপাইমুখ বাঁধ ইস্যুতে স্পিকারের বিস্ফোরক মন্তব্য: ‘আমরা নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম’

আপডেট সময় : ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬