ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, ১৭ এপ্রিল পর্যন্ত চলবে উৎসব

পুরোনো বছরের জীর্ণতা ও গ্লানি মুছে নতুনকে বরণ করে নিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বর্ণিল উৎসব। পহেলা বৈশাখের বিকেলে একাডেমির প্রশিক্ষণ ভবনের সামনে থেকে এক মনোজ্ঞ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি একাডেমি প্রাঙ্গণ প্রদক্ষিণ করে জাতীয় নাট্যশালার সামনে গিয়ে শেষ হয়। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত এই আনন্দ উৎসব চলবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি তার বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ সব ধর্ম-বর্ণের বিভেদ ভুলে এক হওয়ার উৎসব। এবারের নববর্ষকে কৃষকদের প্রতি উৎসর্গ করা হয়েছে, কারণ আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সংস্কৃতি সচিব কানিজ মওলা এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

সাংস্কৃতিক পর্বে জাতীয় সংগীত ও বৈশাখ আবাহনের গানের পাশাপাশি পরিবেশিত হয় কবিগান, গাজীর গান, গম্ভীরা ও বাউল সংগীত। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ-গান ও দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। গ্রামীণ ঐতিহ্য ও লোকসাহিত্যের নানা অনুষঙ্গে সাজানো এই আয়োজন সাধারণ মানুষের মাঝে বিপুল উদ্দীপনা সৃষ্টি করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রেমিট্যান্স সেবায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক

শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ, ১৭ এপ্রিল পর্যন্ত চলবে উৎসব

আপডেট সময় : ০৫:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬