ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি চরমোনাই পীরের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে ভোটের সংখ্যানুপাতে সংসদের উচ্চকক্ষ গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, দেশের সব রাজনৈতিক দলের ঐকমত্য এবং জনসমর্থনের ভিত্তিতে তৈরি এই সনদ বাস্তবায়ন করা এখন সময়ের দাবি এবং নৈতিক দায়িত্ব।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচনোত্তর পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয়, এটি ছাত্র-জনতার বিপ্লবের প্রত্যাশার প্রতিফলন। এই সনদের নির্দেশনা অনুযায়ী ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষ গঠন করে রাষ্ট্রকাঠামোতে ভারসাম্য আনা জরুরি। জনগণের ম্যান্ডেটকে সম্মান জানিয়ে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

নির্বাচনী পরিস্থিতির সমালোচনা করে রেজাউল করীম বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে অনেক আসনেই অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, ফলাফল শিটে কাটাকাটি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভোট বাতিলের মতো ঘটনা ঘটেছে। এসব অভিযোগ গুরুত্বের সাথে খতিয়ে দেখার দাবি জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেখানেই অনিয়মের প্রমাণ পাওয়া যাবে, সেখানে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে।

দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দেক বিল্লাহ মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এছাড়া ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়েরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা অলিউল্লাহ মাহমুদ সভায় অংশ নেন। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও সরকারি ছুটি ফিরছে ৭ নভেম্বর: পালিত হবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনের দাবি চরমোনাই পীরের

আপডেট সময় : ০৫:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬