ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

রাজধানীর শ্যামপুর ও মুগদা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের পাশে রাস্তা পার হচ্ছিলেন ৪৬ বছর বয়সী আব্দুর রহিম। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহিম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে মুগদা জেনারেল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান নয়ন মনি (৪৬) নামে এক পোশাক শ্রমিক। নিহতের স্বামী জানান, নয়ন মনি স্থানীয় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। কাজ শেষে অফিসের স্টাফ বাসে করে ফেরার পথে মুগদা হাসপাতালের সামনে নামেন তিনি। এরপর রাস্তা পার হওয়ার সময় ওই বাসটিই তাকে ধাক্কা দেয়। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

মুগদা থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করেছে পুলিশ। নিহত নয়ন মনি শরীয়তপুর জেলার পালং উপজেলার কুয়ারপুর গ্রামের মেয়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। ময়নাতদন্ত শেষে সোমবার বিকেলে স্বজনরা তার মরদেহ বুঝে নিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুইসগেট নির্মাণে জলাবদ্ধতা কমবে, নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান মেয়রের

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

আপডেট সময় : ০৫:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬