ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

শপথ গ্রহণ অনুষ্ঠান: সংসদ ভবন এলাকায় ট্রাফিক ডাইভারশন, ডিএমপির বিশেষ নির্দেশনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে মঙ্গলবার (আগামীকাল) রাজধানীর শেরেবাংলা নগর ও সংসদ ভবন এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। অনুষ্ঠান চলাকালীন জনসমাগম ও যানবাহনের চাপ বিবেচনায় নির্দিষ্ট কিছু সড়কে চলাচল সীমিত করে বিকল্প রুট নির্ধারণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংসদ ভবন সংলগ্ন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে সাধারণ যান চলাচল সীমিত থাকবে। এই সময়ে যানজট এড়াতে চালক ও যাত্রীদের নিম্নোক্ত বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে:

বিকল্প সড়ক ও ডাইভারশন পয়েন্ট:

১. মিরপুর রোড থেকে ফার্মগেট: মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা ফার্মগেট বা সোনারগাঁও অভিমুখী যানবাহনগুলোকে প্রতিরক্ষা গ্যাপ, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

২. ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ নম্বর থেকে আসা যানবাহনগুলো আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও বিজয় সরণি হয়ে ফার্মগেট পৌঁছাতে পারবে।

৩. আসাদগেট থেকে ফার্মগেট: আসাদগেট থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর) ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও বিজয় সরণি দিয়ে গন্তব্যে পৌঁছাবে।

৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এই রুট দিয়ে আসা যানবাহনগুলো খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যেতে পারবে।

৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি: মানিক মিয়া এভিনিউতে প্রতিবন্ধকতা থাকায় মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহনগুলো শ্যামলী, শিশুমেলা ও গণভবন হয়ে সরাসরি আসাদগেট ও ধানমন্ডি ২৭ নম্বরের দিকে চলাচল করবে।

৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য: শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র‍্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে এবং নগরবাসীর যাতায়াত সহজতর করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

শপথ গ্রহণ অনুষ্ঠান: সংসদ ভবন এলাকায় ট্রাফিক ডাইভারশন, ডিএমপির বিশেষ নির্দেশনা

আপডেট সময় : ০৫:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬