ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বগুড়া-৩ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেতে ব্যর্থ হওয়ায় দুই হেভিওয়েট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ন্যূনতম এক-অষ্টমাংশ (১২.৫ শতাংশ) ভোট না পাওয়ায় জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর ক্ষেত্রে এই আইনি ব্যবস্থা কার্যকর হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বগুড়া-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ১৮১ জন। নির্বাচনে ২ লাখ ৪৩ হাজার ৭৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটের ৭৩.১০ শতাংশ। এর মধ্যে ৪ হাজার ১৯৮টি ভোট বিভিন্ন কারণে বাতিল বলে গণ্য হয়েছে।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, জাতীয় পার্টির প্রার্থী শাহিনুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন মাত্র ১ হাজার ৪৭৫ ভোট। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শাহজাহান আলী তালুকদার হাতপাখা প্রতীকে সংগ্রহ করেছেন ১ হাজার ৭৭১ ভোট। প্রদত্ত ভোটের অনুপাতে ন্যূনতম ১২.৫ শতাংশ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদার ১ লাখ ২৭ হাজার ৪০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর নূর মোহাম্মাদ আবু তাহের দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৬ ভোট। নির্ধারিত কোটার চেয়ে বেশি ভোট পাওয়ায় জয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত সুরক্ষিত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসন: মানবতার বিরুদ্ধে অপরাধ, দায়ীদের বিচারের দাবি ভাসানী জনশক্তি পার্টির

বগুড়া-৩ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় : ০৫:৩০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬