ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মুকসুদপুরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান, উদ্বেগে পরিবার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের মুকসুদপুরে দুই কিশোরী নিখোঁজ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। গত ৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয় তারা। দীর্ঘ সময়েও তাদের হদিস না পাওয়ায় নিখোঁজদের পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ দুই কিশোরী হলো—মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামের মোস্তফা শেখের মেয়ে মুসলিমা আক্তার (১২) এবং একই উপজেলার রাঘদী ইউনিয়নের আলকাছ মোল্লার মেয়ে সুলতানা (১৬)। তারা দুজনেই স্থানীয় খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী এবং সেই সুবাদেই তাদের মধ্যে নিবিড় বন্ধুত্ব গড়ে উঠেছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি দুপুরে সুলতানা তার বান্ধবী মুসলিমার বাড়িতে যায় এবং তাকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। এরপর থেকেই তারা দুজন নিখোঁজ। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় দুই কিশোরীর পরিবারের পক্ষ থেকে মুকসুদপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রিয়জনদের হারিয়ে দুই পরিবারে যেমন কান্নার রোল পড়েছে, তেমনি পুরো এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, কিশোরীদের নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছেন এএসআই খায়রুল ইসলাম। নিখোঁজদের উদ্ধার ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশের আইনি প্রক্রিয়া ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব নিয়ে ইরানের হুঁশিয়ারি: মিত্রতা পুনর্বিবেচনার আহ্বান

মুকসুদপুরে নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী: ১০ দিনেও মেলেনি সন্ধান, উদ্বেগে পরিবার

আপডেট সময় : ০৫:২৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬