ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ রাতে ঢাকা আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আজ রাতে ঢাকা পৌঁছাচ্ছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে কাঠমান্ডুর বিশেষ প্রতিনিধি হিসেবে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফর নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুসংহত এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী শর্মা কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। তার এই সফরে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলও সঙ্গে থাকছে। সফর শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে, বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান নেপালের প্রধানমন্ত্রী সুশিলা কার্কি। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশে সফলভাবে নির্বাচন সম্পন্ন হওয়া সরকার ও জনগণের জন্য একটি বড় অর্জন। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র এই জয়কে তিনি বিশেষভাবে স্বাগত জানান।

নেপালের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে নেপাল সরকার বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ রাতে ঢাকা আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৫:২৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬