ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

দক্ষিণ এশিয়ায় চীনের শক্তি ও প্রভাব কি কমছে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

## দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব কি ম্লান হচ্ছে?

বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলো এখন বাস্তবতার মুখোমুখি, যা এশীয় পরাশক্তি হিসেবে চীনের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে।

দক্ষিণ এশিয়ায় অবকাঠামো নির্মাণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার নির্ভরযোগ্য অংশীদার হিসেবে চীন যে অবস্থান তৈরি করেছিল, তা এখন এক বড় চ্যালেঞ্জের মুখে। বিশাল প্রকল্পের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চাওয়া বেইজিংয়ের এই প্রচেষ্টাগুলোই এখন উদীয়মান শক্তি হিসেবে চীনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। দুই দশক ধরে এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের পর, ২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর অনেকেই আশা করেছিলেন যে, চীন সেখানে সৃষ্ট শূন্যতা পূরণ করবে। কিন্তু বাস্তবতা ভিন্ন।

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের স্থবিরতা, আফগানিস্তানে নিরাপত্তা সংকট, এবং তালেবান-পাকিস্তান আলোচনায় চীনের সীমিত প্রভাব—এইসব ঘটনা বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষা এবং বাস্তবতার মধ্যেকার বিশাল ফারাককেই স্পষ্ট করে তুলেছে। প্রশ্ন উঠেছে, প্রকল্পগুলোতে ক্রমবর্ধমান বাধা চীনের আঞ্চলিক নেতৃত্বের দাবিকে কতটা দুর্বল করবে এবং এশীয় শক্তি হিসেবে তার মর্যাদাকে কতটা ক্ষুণ্ণ করবে?

২০১৩ সাল থেকে আফগানিস্তান-পাকিস্তান (আফপাক) অঞ্চলটি চীনের জন্য একটি জটিল পরীক্ষাক্ষেত্রে পরিণত হয়েছে। এখানে চীন তার অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে ভূরাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু প্রয়োজনীয় নিরাপত্তা ঝুঁকি এবং ব্যয়কে উপেক্ষা করে। আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের তুলনায় পাকিস্তান ও আফগানিস্তান চীনের জন্য কাঠামোগত এবং নিরাপত্তা উভয় দিক থেকেই অনেক বেশি চ্যালেঞ্জিং। আফপাক অঞ্চলে চীনকে কেবল বিনিয়োগকারী হিসেবে নয়, বরং স্থিতিশীলতা ও নিরাপত্তার নিশ্চয়তাকারী হিসেবেও দেখা হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত নিরাপত্তা কার্যক্রম পরিচালনার সক্ষমতা চীনের নেই, এবং তারা কখনোই এ ধরনের বিদেশি মিশনে জড়িত ছিল না।

সংকট ব্যবস্থাপনার জন্য চীনের ভূরাজনৈতিক হাতিয়ার এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতার অভাব প্রকট, বিশেষ করে যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত। এই ‘নিরাপত্তা-উন্নয়ন সম্পর্ক’ একটি নাজুক অবস্থায় রয়েছে; যেখানে নিরাপত্তাহীনতা বাড়ে, সেখানেই চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্পের বৈধতাও ক্ষতিগ্রস্ত হয়।

সিপিইসির জন্য চীনের প্রতিশ্রুত বরাদ্দ ৬০ বিলিয়ন ডলারের বেশি হওয়া সত্ত্বেও, আফপাক অঞ্চলে অর্থনৈতিক ক্ষমতাকে শাসন ক্ষমতায় রূপান্তরিত করতে চীনের ব্যর্থতা দেশটির অক্ষমতারই প্রতিফলন। এই ব্যবধান দক্ষিণ এশিয়ায় চীনের অর্থনৈতিক প্রভাবকে স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত করছে। চীনের এই বিনিয়োগগুলোর দ্বৈত উদ্দেশ্য—অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো এবং ভূরাজনৈতিক প্রভাব গভীর করা। প্রকল্পের সফল সমাপ্তি উভয় উদ্দেশ্যকেই এগিয়ে নিয়ে যায়। কিন্তু প্রকল্পগুলো যখন স্থবির হয়ে পড়ে, নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে বা সময়সীমা পিছিয়ে যায়, তখন একটি সক্ষম আঞ্চলিক শক্তি হিসেবে চীনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে।

প্রকল্পগুলোতে বাধা বিভিন্ন রূপে দেখা দেয়—বিলম্ব, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং ক্রমবর্ধমান ব্যয় সরাসরি চীনের পরিচালনা ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে। এর ফলে চীনের মর্যাদা এবং গণমাধ্যমে এর ভাবমূর্তির ওপর স্পষ্ট প্রভাব পড়ে। উদাহরণস্বরূপ, পাকিস্তানে সিপিইসির অধীনে ৬০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে ৩,০০০ কিলোমিটার সড়ক ও রেল নেটওয়ার্ক নির্মাণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। কিন্তু ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত ১০ বছরে এর মাত্র ২৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই ধীরগতি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তা হুমকির কারণে বিলম্বের ইঙ্গিত দেয়। বেইজিংয়ের ভূরাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সিপিইসির সাফল্যের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো, যেমন গোয়াদর ইস্ট বে এক্সপ্রেসওয়ে, হাব কয়লা-বিদ্যুৎ প্রকল্প এবং নোকুন্ডি-মাশখেল-পাঞ্জগুর রোড, অসমাপ্ত রয়েছে এবং বারবার তথাকথিত বেলুচ লিবারেশন আর্মির হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে এই বিদ্রোহী গোষ্ঠীটি বেলুচিস্তানে চীনা নাগরিকদের ওপর কমপক্ষে ১৪টি হামলা চালিয়েছে, যাতে ২০ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে। চীন আশঙ্কা করছে, এ ধরনের হামলা প্রকল্প বাস্তবায়নে বড় বাধা সৃষ্টি করতে পারে এবং এটি জিনজিয়াংয়ের ইসলামপন্থী গোষ্ঠীগুলোর জন্য একটি মডেল হিসেবে কাজ করতে পারে।

আফগানিস্তানে চীনের অবকাঠামোগত বিনিয়োগ ১০ বিলিয়ন ডলারেরও বেশি। লোগার প্রদেশের আইনাক তামাখনিতে বিনিয়োগ, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামার মজুতের আবাসস্থল, ২০০৮ সালে শুরু হলেও নিরাপত্তা সংকটের কারণে ১৬ বছর ধরে বিলম্বিত হচ্ছে। এছাড়া, উত্তর আফগানিস্তানের প্রদেশগুলোতে ২৫ বছরের আমু দরিয়া তেল চুক্তি এবং ২০২২ সালে স্বাক্ষরিত বাদাখশানে ওয়াখান সীমান্ত করিডোর প্রকল্প—এইসব কৌশলগত উদ্যোগের পাশাপাশি আফগানিস্তানে লিথিয়ামে চীনের ১০ বিলিয়ন ডলার বিনিয়োগও অস্থিতিশীল অঞ্চলে অবস্থিত হওয়ায় নিরাপত্তা হুমকির সম্মুখীন। ২৬ ও ৩০ নভেম্বর আফগান-তাজিক সীমান্তে চীনা নাগরিকদের ওপর দুটি হামলায় সাতজন নিহত হওয়া আফগানিস্তানে চীন ও তাদের প্রকল্পগুলোর নিরাপত্তাহীনতার একটি স্পষ্ট উদাহরণ।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি) আফগানিস্তানে অস্থিতিশীলতা এবং ভঙ্গুর শাসনব্যবস্থার কারণে চীনা বিনিয়োগের ঝুঁকি তুলে ধরেছে। এই সমস্যাগুলো কেবল স্থানীয় আস্থা হ্রাস করে না, বরং আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগীদের চীনের অদক্ষতা সম্পর্কে নেতিবাচক প্রচারণার সুযোগ করে দেয়। চীন তার সরকারি ভাবমূর্তি ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখার জন্য প্রতিপক্ষের বয়ান নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকে, কারণ তারা বোঝে যে তাদের আধিপত্য কেবল অর্থনৈতিক বা প্রযুক্তিগত ক্ষমতার ওপর নির্ভর করে না, বরং কৌশলগত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নীতির ওপরও নির্ভর করে।

২০২১ সালে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটি পরিচালনা এবং প্রকল্প সম্পন্ন করা বেইজিংয়ের কৌশলগত ব্যবস্থাপনা, আধিপত্য এবং আঞ্চলিক নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। সুনির্দিষ্ট কৌশল এবং কার্যকর নীতি ছাড়া কেবল অর্থনৈতিক শক্তি টেকসই মর্যাদা বা নেতৃত্বের নিশ্চয়তা দিতে পারে না। অকার্যকর সংকট ব্যবস্থাপনা অনিবার্যভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক উভয় অবস্থানকেই ক্ষতিগ্রস্ত করে।

সাম্প্রতিক সময়ে তালেবান-পাকিস্তান অমীমাংসিত আলোচনা চীনের সীমিত প্রভাব, অপর্যাপ্ত আঞ্চলিক নেতৃত্ব এবং সক্রিয় সংকট-ব্যবস্থাপনা উদ্যোগের অভাবকেই প্রতিফলিত করে। চীন এখন একটি দ্বৈত চ্যালেঞ্জের মুখোমুখি—যা তার পরিচালনা ক্ষমতা এবং নরম শক্তি উভয়কেই পরীক্ষার মুখে ফেলেছে। চীনের সাফল্য বা ব্যর্থতা তার আঞ্চলিক আধিপত্য এবং নেতৃত্বের ভূমিকার ভবিষ্যৎ নির্ধারণ করবে।

দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়তাকারী হিসেবে কাজ করতে আগ্রহী একটি দেশ এখন তার দুই গুরুত্বপূর্ণ অংশীদারের মধ্যে উত্তেজনা প্রশমন এবং অর্থনৈতিক প্রকল্পগুলো সুরক্ষিত করার জন্য কার্যকর প্রভাব বিস্তার করতে সমস্যার সম্মুখীন হচ্ছে। বিআরআইয়ের প্রধান প্রকল্প হিসেবে বিবেচিত সিপিইসি যদি এত দীর্ঘস্থায়ী উত্তেজনা, বিলম্ব এবং অনিশ্চয়তার মুখোমুখি হয়, তাহলে এটি অন্য দেশগুলোকেও ভুল বার্তা দেবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথের বেদখল হল উদ্ধারে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস এমপি হামিদের

দক্ষিণ এশিয়ায় চীনের শক্তি ও প্রভাব কি কমছে

আপডেট সময় : ০৪:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬