ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নিপীড়নের অভিযোগ: ১১ দলের বিক্ষোভ আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশজুড়ে ব্যাপক সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলে আজ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারররমের উত্তর গেটে বিকাল সাড়ে ৪টায় এই প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কথিত সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং জনগণের ওপর নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টি আসনের। ঘোষিত ফলাফলে, ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান যুক্তরাজ্যের, আলোচনার উদ্যোগকে স্বাগত

নির্বাচন-পরবর্তী সহিংসতা ও নিপীড়নের অভিযোগ: ১১ দলের বিক্ষোভ আজ

আপডেট সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬