ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নির্বাচন পরবর্তী সৌজন্য: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ আজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক সৌজন্যের অংশ হিসেবে আজ সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরী রোডের ‘রূপায়ন স্বপ্ন নিলয়’ ভবনে আমীরের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এর আগে গত রবিবার সন্ধ্যায় তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে গিয়ে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচন পরবর্তী সময়ে তারেক রহমানের এই ধারাবাহিক রাজনৈতিক যোগাযোগ দেশের রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নির্বাচন পরবর্তী সৌজন্য: চরমোনাই পীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ আজ

আপডেট সময় : ০৪:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬