বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত ৬৮ জন সংসদ সদস্যের সঙ্গে আজ সন্ধ্যায় এক মতবিনিময় সভায় মিলিত হবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই বৈঠকের খবর নিশ্চিত করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী থেকে মোট ৬৮ জন সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় নবনির্বাচিত এসব জনপ্রতিনিধির সঙ্গে আমিরের এই মতবিনিময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিপোর্টারের নাম 






















