ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ঢাকা-১৪ আসনে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ, ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি তুলির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকা-১৪ আসনে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ এনে নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। গতকাল নির্বাচন কমিশনে (ইসি) এ বিষয়ে আবেদন জানানোর পর আজ আবারও একই অনুরোধ জানিয়েছেন তিনি।

সানজিদা ইসলাম তুলি অভিযোগ করে বলেন, ভোটের আগে জামায়াতে ইসলামীর একটি বড় অংশ বিভিন্ন কেন্দ্রে অর্থের বিনিময়ে কাজ করেছে। তার দাবি, এমন কোনো কেন্দ্র ছিল না যেখানে তার দলের স্বেচ্ছাসেবকদের মারধর করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, সাধারণ জনগণ নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে এমন কোনো পরিবেশ সৃষ্টি করা হয়নি।

বিএনপির এই প্রার্থী আরও বলেন, তার সংগঠনের কর্মীরা নিয়ম মেনে চলায় গতকাল নির্বাচনী এলাকায় কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। যদি তারা পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানাতেন, তাহলে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারতো বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে ধরা ভারতের আম, সুযোগ বাংলাদেশের

ঢাকা-১৪ আসনে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ, ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি তুলির

আপডেট সময় : ০৭:১৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬