ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ইউপি সদস্যসহ চারজন ভ্রাম্যমাণ আদালতের কবলে, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক ইউনিয়ন পরিষদ সদস্যসহ চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে, ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা মেলায় চারজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. নূরনবী এবং কয়ড়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম, আলী আকবর ও আলম।

অন্যদিকে, একই ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবুল খায়ের শেখকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ঘুরকা শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার লক্ষ্যে কর্তৃপক্ষ কাজ করছে। নির্বাচনী আচরণবিধি কার্যকরভাবে বাস্তবায়নের জন্য নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: ইউপি সদস্যসহ চারজন ভ্রাম্যমাণ আদালতের কবলে, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

আপডেট সময় : ০৮:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬