ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

দিরাই-শাল্লায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইলেন জামায়াত প্রার্থী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোট দিয়েছেন সুনামগঞ্জ-২ আসনের ১১দলীয় জোটের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে শাল্লা উপজেলার দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।

১৭ বছর পর ভোটদানের সুযোগ পেয়ে হাওরাঞ্চলে নির্বাচনী উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডভোকেট শিশির মনির বলেন, “গত ১৭ বছর ধরে এই অঞ্চলের মানুষ ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। আজ সকাল থেকেই ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ নিয়ে ভোট দিচ্ছেন। আমি বিশ্বাস করি, হাওর অঞ্চলের উন্নয়ন এবং একটি নতুন রাজনৈতিক ধারা সূচনার লক্ষ্যে দিরাই-শাল্লাবাসী এবার ‘দাঁড়িপাল্লা’ প্রতীককেই বেছে নেবেন, ইনশাআল্লাহ।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

দিরাই-শাল্লায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে ভোট চাইলেন জামায়াত প্রার্থী

আপডেট সময় : ০৮:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬