ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

আনোয়ারায় ভোটকেন্দ্রে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বেলা বাড়তেই দীর্ঘ লাইন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুড়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে উপচে পড়ছে ভোটারদের ভিড়। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

সকালে সরেজমিনে বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, নারী ভোটারদের দীর্ঘ লাইন। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে মোট আড়াই ঘণ্টায় প্রায় ৬০০ ভোট কাস্ট হয়েছে বলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ইউনুছ জানিয়েছেন। ৭টি বুথ বিশিষ্ট এই কেন্দ্রে ভোটগ্রহণ চলছে নিরবচ্ছিন্নভাবে।

এর আগে সকাল সাড়ে ৮টায় সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই চিত্র লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ শুরুর প্রথম এক ঘণ্টায় সেখানে প্রায় ১৩০টি ভোট পড়েছে। সকাল ৯টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

বিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদানের পর ষাটোর্ধ্ব নুরুন্নবী তার প্রতিক্রিয়ায় জানান, দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। ভোট দেওয়ার পর তিনি দুই হাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তার মতো অনেক ভোটারই দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনোয়ারায় ভোটকেন্দ্রে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বেলা বাড়তেই দীর্ঘ লাইন

আপডেট সময় : ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬