ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পিতা-মাতার কবর জিয়ারতের পর ভোট দিলেন জামায়াত নেতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম ডেকরা গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ভোট দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এবং ১১দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। ভোট দেওয়ার আগে তিনি তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় কেন্দ্রের পরিবেশ উৎসবমুখর ছিল বলে জানা গেছে এবং ভোটাররা প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

ভোট প্রদানের পর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, “নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি আশা করি, ১১দলীয় ঐক্যজোট বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।” তিনি আরও জানান, ২০০১ সালে তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ডা. তাহের বলেন, “দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন প্রক্রিয়া মসৃণভাবে চলছে। এভাবে ভোটগ্রহণ অব্যাহত থাকলে ৭০ শতাংশের বেশি ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ের ব্যাপারে আশাবাদী এবং সারা দেশ থেকে ইতিবাচক খবর আসছে। সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত যেকোনো ফলাফল মেনে নেবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়ি উত্তর উপজেলা: সদর দপ্তর নির্ধারণে নথিপত্রে অসংগতি ও গণশুনানির সুপারিশ উপেক্ষার অভিযোগ

পিতা-মাতার কবর জিয়ারতের পর ভোট দিলেন জামায়াত নেতা

আপডেট সময় : ০৭:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬