ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভোট কারচুপির শঙ্কা, তবুও শান্তিপুর্ণ নির্বাচনের প্রত্যাশা মুফতি ফয়জুল করিমের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মুফতি ফয়জুল করিম বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দেওয়ার পর তিনি আগামী নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কারচুপির আশঙ্কা ব্যক্ত করেছেন।

ভোট প্রদান শেষে মুফতি ফয়জুল করিম বলেন, “এখন পর্যন্ত ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে চলছে। তবে, ভোট কারচুপির একটি আশঙ্কা থেকেই যাচ্ছে। আমরা চাই একটি শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক।” তিনি সাংবাদিক, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, “জনগণ যাকে রায় দিয়ে বিজয়ী করবে, আমরা তা মেনে নেব।” এসময় তিনি তাঁর দলের প্রতীক ‘হাত পাখা’য় ভোট দেওয়ার জন্য সকল ভোটারের প্রতি আহ্বান জানান।

বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ১০টি উপজেলায় মোট ৮৩৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ২৫৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ, ২৩৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ৩৪২টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০০ সেনাবাহিনীর সদস্য, ২০৬৭ জন পুলিশ সদস্য, ১৪ প্লাটুন বিজিবি, একটি জাহাজসহ নৌবাহিনীর ৬০ জন সদস্য, ৫টি ইউনিটে ১৫০ জন কোস্ট গার্ড সদস্য এবং ১০,৮২৯ জন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।

বরিশাল জেলার ছয়টি আসনে মোট ভোটার সংখ্যা ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮ জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮ জন এবং পুরুষ ভোটার ১১ লাখ ৫৮ হাজার ২২০ জন। এছাড়াও, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২০ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় মাছ ইলিশের উৎপাদনে উদ্বেগজনক পতন: কারণ ও সংকট উত্তরণের পথ

ভোট কারচুপির শঙ্কা, তবুও শান্তিপুর্ণ নির্বাচনের প্রত্যাশা মুফতি ফয়জুল করিমের

আপডেট সময় : ০৭:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬