ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে মারা গেছেন অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩)। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তিনি মারা যান। পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানান।

সাভারের মৃত আবুল হোসেনের ছেলে আলী আবু সাঈদ সরকার। ভোটার ছিলেন যাত্রাবাড়ী এলাকার। বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে থাকতেন। তার স্ত্রীর নাম প্রীতি ইসলাম পারভীন। দুই ছেলের জনক ছিলেন তিনি।

প্রিতী ইসলাম পারভীন জানান, আলী আবু সাঈদ সরকার অসুস্থ ছিলেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন, এর আগে স্ট্রোক করেছিলেন।

তিনি বলেন, গত রাতে আমাকে বলছিলেন, ধানের শীষে ভোটটা দিও। সকালে আমি গুমে ছিলাম। তিনি ঘরে তালা দিয়ে ছোট ছেলেকে নিয়ে ভোট দিতে যান। সেখানে স্কুল ভবনের সিঁড়িতে অচেতন হয়ে পড়েন। ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের আকাশসীমায় ইরানের আগ্রাসন প্রতিহত: দুটি যুদ্ধবিমান ভূপাতিত

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০১:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬