ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করেছে। বুধবার সকালে ইয়েমেনের সাডা প্রদেশের আকাশে ‘কারাইয়েল’ মডেলের ড্রোনটি ভূপাতিত করা হয় বলে হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে এক বিবৃতিতে জানিয়েছেন। তিনি বলেন, ড্রোনটি শত্রুতাপূর্ণ কার্যক্রম চালাচ্ছিল এবং এর প্রতিক্রিয়ায় এটি লক্ষ্যবস্তু করা হয়।
ইয়াহিয়া সারে আরও বলেন, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর এবং এই সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা তাদের বৈধ অধিকার।
অন্যদিকে, বুধবার সকালে ইরাকে ‘ইরান-সংশ্লিষ্ট’ সশস্ত্র গোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে সৌদি আরবের বাহিনীও তাদের সঙ্গে যোগ দেয়। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সম্প্রতি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নির্দেশনায় ইরাকি গোষ্ঠী সৌদির জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছিল। এই হামলার জবাবেই পাল্টা আঘাত হানা হয়েছে।
রিপোর্টারের নাম 
























