ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬

চমৎকার পরিবেশে ভোট চলছে: ডিএমপি কমিশনার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে চমৎকার পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ভোট সংক্রান্ত গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মোহাম্মদ প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোনও অসুবিধা নেই। দীর্ঘ ১৭ বছর পর নাগরিক অধিকার প্রয়োগে মানুষ আনন্দিত। আশা করি সারাদিন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ এবং গণনা সম্পন্ন হবে।”

গুজবের প্রসঙ্গে তিনি বলেন, “ভোট হবে না, এমন গুজব গত ছয় মাস ধরে শুনেছি। আজ নিজ চোখে দেখলেন চমৎকার ভোট হচ্ছে। কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোও ফলাফল মেনে নেবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব হেড-নেক ক্যানসার দিবস: বাংলাদেশে এর ব্যাপকতা ও প্রতিরোধ

চমৎকার পরিবেশে ভোট চলছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬