ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

ফেনীতে নিজ বাসা থেকে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ফেনী শহরের একটি ভাড়া বাসা থেকে রোকসানা আক্তার লিপি (৩১) নামে এক নারী নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোখছেদুর রহমান সড়কের ‘খালেক ম্যানশন’ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোকসানা আক্তার লিপি সোনাগাজী উপজেলার কাছিম বাজার এলাকার আবুল বশর বাদশা মিয়ার মেয়ে। তার স্বামী দুলাল হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। লিপি রাজনৈতিকভাবে ফেনী পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড মহিলা দলের আহ্বায়ক এবং পৌর বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই ভবনের একটি ফ্ল্যাটে তার ১৩ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ওই বাসায় লিপির ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। এসময় পুলিশ নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি জিজ্ঞাসাবাদের জন্য জব্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্ত শেষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউএনজিএ সভাপতি পদে আর্জেন্টিনার সমর্থন চাইলেন ড. খলিলুর রহমান

ফেনীতে নিজ বাসা থেকে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬