জায়নবাদ বা জিউনিজম নিয়ে বিশ্বজুড়ে চলমান বিতর্কের মাঝে লেখক জস শেলডন তার নতুন বই ‘দ্য জায়নিস্টস হু হেট জিউস’-এ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তার মতে, জায়নবাদী আন্দোলনের শীর্ষ নেতারা আসলে সাধারণ ইহুদিদের প্রতি চরম ঘৃণা পোষণ করতেন। ফিলিস্তিনে জাতিগত নিধন ও জমি দখলের যে নীতি ইসরায়েল অনুসরণ করছে, তার মূলে রয়েছে এই বিতর্কিত আদর্শ।
শেলডন তার ৩০০ পৃষ্ঠার বইয়ে বিভিন্ন ঐতিহাসিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, ইসরায়েলকে ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে প্রচার করা হলেও এর প্রতিষ্ঠাতাদের লক্ষ্য ছিল ভিন্ন। বইটিতে দাবি করা হয়েছে, আধুনিক জায়নবাদের জনক থিওডোর হার্জেল নিজেই সাধারণ ইহুদিদের নিচু চোখে দেখতেন এবং তাদের জন্য বর্ণবাদী গালি ব্যবহার করতেন। এমনকি জায়নবাদী নেতারা অনেক ক্ষেত্রে ইহুদিবিদ্বেষী শক্তির সাথেও গোপন আঁতাত করেছিলেন বলে লেখক উল্লেখ করেছেন।
লেখক টম সেগেভ ও অ্যাভি শ্লাইমের মতো বিখ্যাত ইতিহাসবিদদের উদ্ধৃতি দিয়ে দেখিয়েছেন, কীভাবে সাধারণ ইহুদিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার কেড়ে নিয়ে তাদের একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার দিকে ঠেলে দেওয়া হয়েছে। ১৯ শতকের অনেক ইহুদি বুদ্ধিজীবীও এই চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছিলেন। বইটি বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা জায়নবাদ সম্পর্কে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে।
রিপোর্টারের নাম 























