ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাবুগঞ্জে নির্বাচনি স্লিপ ও নগদ টাকাসহ দুই বিএনপি কর্মী আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বরিশালের বাবুগঞ্জে ১ লাখ ২ হাজার টাকা ও বিপুল পরিমাণ নির্বাচনি স্লিপসহ দুই বিএনপি কর্মীকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাধবপাশা এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল চলাকালীন তাদের আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল মাধবপাশা এলাকায় টহল দিচ্ছিল। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামানোর সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তাদের তল্লাশি করে নগদ ১ লাখ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন স্লিপ ও লিফলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন এবং তারা বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটকের পর ঘটনাস্থলে উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন তুঙ্গে: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি

বাবুগঞ্জে নির্বাচনি স্লিপ ও নগদ টাকাসহ দুই বিএনপি কর্মী আটক

আপডেট সময় : ১০:৩৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬