ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: মদ ও বিপুল টাকাসহ বিএনপি-শ্রমিকদল নেতাসহ আটক ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার টেংরা রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি মদ, নগদ ৫ লাখ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম পায়েল (৩৮), শ্রীপুর পৌর শ্রমিক দল নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ রিয়েল হোসেন এবং গাড়িচালক মোহাম্মদ রুবেল। বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে টেংরা রাস্তার মোড় এলাকায় সন্দেহভাজন হিসেবে এই তিনজনকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে দুই বোতল বিদেশি মদ, নগদ ৫ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কর্মকাণ্ড দমনে দেশজুড়ে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদের সরকারি মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাবি ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি: শৃঙ্খলাভঙ্গের অভিযোগ কেন্দ্রীয় কমিটির

শ্রীপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযান: মদ ও বিপুল টাকাসহ বিএনপি-শ্রমিকদল নেতাসহ আটক ৩

আপডেট সময় : ০৮:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬